ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলে সড়কে উল্টে গেল ট্রাক, চালক-হেলপার নিহত

টাঙ্গাইলের দেলদুয়ারে ডুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক মমতাজ মিয়া (৩৫) দিনাজপুর সদরের চপরামপুর গ্রামের আকবর আলীর ছেলে। দুর্ঘটনায় নিহত ট্রাকচালকের সহকারীর পরিচয় পাওয়া যায়নি।


পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি টিনভর্তি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছালে সামনে থাকা অপর একটি ট্রাক ও একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের উপরে উল্টে যায়। মাইক্রোবাসটিও দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই ট্রাকের চালক মমতাজ মিয়া ও তার সহকারী।


খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানা পুলিশ। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি মহাসড়কের উপর থেকে সরিয়ে নেওয়া হয়।


এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক জানান, নিহত সহকারীর পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক ও মাইক্রোবাসটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑